চলচ্চিত্র উৎসবে মাতবে শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮টি দেশের ১৭৮টি চলচ্চিত্র। নয় দিন ধরে সেসব চলচ্চিত্র দেখানো হবে রাজধানীর পাঁচটি মিলনায়তনে। বলা যায়, আজ থেকে পুরো শহর মাতবে চলচ্চিত্র উৎসবে। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৬’ শিরোনামের এ আসর বসছে চতুর্দশবারের মতো। উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন চলচ্চিত্রটি। তথ্যগুলো জানা গেল গতকাল ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে।
আজ বিকেল পৌনে চারটায় জাতীয় জাদুঘরের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।