চলচ্চিত্র কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ফিল্ম সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার চলচ্চিত্রবিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।চলচ্চিত্রের চিত্রনাট্য, প্রায়োগিক ও মৌলিকবিষয়ক কর্মশালায় বিভিন্ন এলাকার ৩৫ জন এ প্রশিক্ষণে অংশ নেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষণ দেন নুরুল আলম আতিক, মাতিয়া বানু ও তানিয়া বুলবুল। গতকাল বিকেলে রূপসার আভা সেন্টারে মোজাম্মেল হকের সভাপতিত্বে সনদ বিতরণ করা হয়।