চলচ্চিত্র তৈরি করছেন অনিমেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার কয়েকটি প্রশংসিত নাটকের নির্মাতা অনিমেষ আইচ এবার চলচ্চিত্র নির্মাণ করবেন। গত সপ্তাহে তিনি চলচ্চিত্র পরিচালক সমিতিতে সদস্যপদ পেতে আবেদন করেছেন। জানা গেছে, অনিমেষ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। ছবির নাম লাইন। অনিমেষ জানালেন, ১৫ জুলাই ভারতে যাচ্ছেন তিনি। সেখানে মুম্বাইয়ের একজন জনপ্রিয় নায়িকার সঙ্গে তাঁর ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা করবেন। অনিমেষ আরও জানান, মাস খানেক তিনি ভারতেই থাকবেন। ছবিটি নির্মাণে কারিগরি সহযোগিতা নেবেন ভারত থেকে। সেসব চূড়ান্ত করে তবেই দেশে ফিরবেন। ছবিতে নায়ক কে থাকছেন? অনিমেষ জানালেন, এ ব্যাপারটি এখনো চূড়ান্ত করেননি। বললেন, ‘একজন নতুন ছেলেকে নেওয়ার ইচ্ছা আছে। তবে একই সঙ্গে তাঁকে ভালো অভিনয় জানতে হবে।’ ঈদের পর অনিমেষ তাঁর লাইন চলচ্চিত্রের শুটিং শুরু করবেন।