চলচ্চিত্র দিবসে শিল্পকলার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন উপলক্ষে শিল্পকলা একাডেমী পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
উদ্বোধনী পর্বে আজ বিকেল চারটায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতির ধারার পরিবর্তন নিয়ে মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
কাল বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে আবদুল জব্বার খান পরিচালিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র মুখ ও মুখোশ ও আলোচনা অনুষ্ঠান। এ ছাড়া ৪, ৫ ও ৬ এপ্রিল নানা চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।