চলচ্চিত্র দিবসে শোভাযাত্রা ও মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বর্ণাঢ্য এক শোভাযাত্রা হলো রাজধানীতে। শোভাযাত্রার সামনে বিশাল ব্যানার। সেখানে সেলুয়েড ফিতায় অনুকৃতিতে লেখা ‘আনন্দ শোভাযাত্রা’। ফেস্টুনগুলোর কোনোটিতে চলচ্চিত্র ধারণের ক্যামেরা, কোনোটিতে লাইট। আবার কোনোটিতে চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা অনুষঙ্গ। শোভাযাত্রায় ছিলেন চলচ্চিত্রশিল্পী, নির্মাতা, কলাকুশলী আর আমন্ত্রিত অতিথিরা। বাদ্যবাজনার সঙ্গে তাঁদের অনেকেই নেচে-গেয়ে মেতে থাকলেন সারাক্ষণ। ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এ শোভাযাত্রা।গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাঁর নেতৃত্বে সেখান থেকেই শুরু হয়েছিল এ আকর্ষণীয় শোভাযাত্রা। বাদ্যের তালে তালে বিএফডিসি থেকে যাত্রা শুরু করে সোনারগাঁও হোটেল হয়ে আবার বিএফডিসিতে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্যসচিব হেদায়েতুল্লা্লহ-আল-মামুন, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ প্রমুখ। চলচ্চিত্র দিবস উপলক্ষে গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে তিন দিনের চলচ্চিত্র মেলা। মেলায় থাকছে পুরোনো দিনের স্মৃতি জাগানিয়া বিভিন্ন ক্যামেরা, পুরোনো ব্যবহূত লেন্স, লাইট, নানা ধরনের বর্ণিল সব পোস্টারসহ এফডিসিতে ব্যবহূত নানা যন্ত্র-সরঞ্জাম। একই সঙ্গে দেখানো হবে পুরোনো দিনের সিনেমাগুলো। এসবের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সেমিনার। এ আয়োজন ছাড়াও জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে যৌথভাবে আয়োজন করেছে তিন দিনব্যাপী চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। শিল্পকলা একাডেমীতে গতকাল শুরু হয়েছে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী। নগণ্যের অবয়ব ও আত্মাশিল্পী তাসাদ্দুক হোসেন ভিন্ন মেজাজে ছবি এঁকে এক বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন। দৈনন্দিনতার মধ্য থেকে নানা উপাদান আহরণ করে তিনি তাঁর বিষয়কে নান্দনিক বৈভবে সমৃদ্ধ করেছেন। এ ক্ষেত্রে তাঁর নিরীক্ষণ যে অনুভূতিময়, তা গত মঙ্গলবার শুরু হওয়া প্রদর্শনীর চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে। প্রদর্শনীর শিরোনাম ‘নগণ্যের অবয়ব ও আত্মা’। মঙ্গলবার বেঙ্গল গ্যালারিতে শিল্পী তাসাদ্দুক হোসেনের ‘নগণ্যের অবয়ব ও আত্মা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৫৩টি। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এ প্রদর্শনী। তাসাদ্দুক হোসেন দুলু নামেই পরিচিত। ১৯৯৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর পাঁচটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে।