চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম তরুণ চলচ্চিত্রনির্মাতা তৈরির লক্ষ্যে চলচ্চিত্র নির্মাণের নান্দনিক ও কারিগরি শিক্ষা দেওয়ার জন্য চলচ্চিত্র নির্মাণের ওপর কর্মশালার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী ২ অক্টোবর শুরু হচ্ছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এটি তিনটি ভাগে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব: চলচ্চিত্রের প্রাথমিক ধারণা, দ্বিতীয় পর্ব: চলচ্চিত্র নির্মাণ কর্মশালা এবং শেষ পর্ব: হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ।বিস্তারিত জানতে যোগাযোগ: বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ১০৮ আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, তৃতীয় তলা, শাহবাগ, ঢাকা। বিজ্ঞপ্তি।