চলচ্চিত্র নির্মাণে মিমি
চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি। মুহাম্মদ জাফর ইকবালের গল্প Èক্যাম্প' অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। আগামী মার্চ মাসে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণায় যাবেন মিমি।চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, Èছবি নির্মাণের চিন্তা-ভাবনা অনেক দিনের। বছর খানেক আগে মুহাম্মদ জাফর ইকবালের Èক্যাম্প' পড়ি। পড়ার পরই এটি নিয়ে কিছু একটা করার চিন্তা-ভাবনা করি। তখন তঁার সঙ্গে কথা বলার পর এটিকে সিনেমা বানানোর জন্য উপদেশ দেন। তঁার সঙ্গে কথা বলার পর ক্যাম্পটাকে সিনেমা বানানোর চিন্তাই স্থির করি। সেভাবেই প্রস্তুতিও নিচ্ছি।'চলচ্চিত্র নির্মাণের কাজ ছাড়াও মিমি বর্তমানে এক ঘণ্টার একটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। আগামী ভালোবাসা দিবসের জন্য নাটকটি নির্মিত হবে। এ নাটকটি নির্মাণের মধ্য দিয়ে প্রায় সাত বছর পর ভালোবাসা দিবসের নাটক নির্মাণ করতে যাচ্ছেন তিনি। নাটকটির নাম আপাতত Èচেৌদ্দই ফেব্রুয়ারি' রাখা হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে সর্বশেষ ২০০৪ সালে নির্মিত নাটকটির নাম ছিল অফবিট। সে নাটকে ব্যান্ড ব্ল্যাক অভিনয় করেছিল।