চলচ্চিত্র নির্মাণে শামীম শাহেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীম শাহেদ। এটিই তাঁর প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয়। এবার শামীম শাহেদ নিজেই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। ঢাকা থেকে নগরবাড়ী যাওয়া একজন মেয়ের ভ্রমণের নানা ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে বলে জানা গেছে। শামীম শাহেদের এটি প্রথম চলচ্চিত্র। নাম ‘জলবালিকা’। শামীম শাহেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘চলচ্চিত্র নির্মাণের ভাবনা অনেক দিন থেকেই। সময় সুযোগ মিলছিল না। এবার সেটা হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ গ্রহণ করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই ছবিটির শুটিং শুরু করতে পারব।’ছবিটির গল্প সম্পর্কে শামীম শাহেদ বলেন, ‘মধ্যরাতে ভূমিকম্প আতঙ্কের মধ্যে একটা মেয়ের সাথে দেখা হয় একটা ছেলের। তারপর দুজনের আর দেখা নাই। মেয়েটাকে খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় গিয়ে দেখা পায় যেটার জন্য ছেলেটা প্রস্তুত ছিল না। দুজনের মধ্যে ভালো লাগা তৈরির একটা পর্যায়ে রহস্যময়ী হয়ে উঠতে থাকে মেয়েটা। একটা সময় মেয়েটা বলে জলের সাথেই তার সম্পর্ক, জলেই তার শান্তি। এরপর থেকে ছেলেটা আদর করে তার নাম দেয়—জলবালিকা।’ জলবালিকার অভিনয়শিল্পী সম্পর্কে শামীম শাহেদ বলেন, ‘মূল চরিত্রে অভিনয় করবেন জয়া, রিয়াজ অথবা তাহসান। এদের সবার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।’জানা গেছে, জলবালিকা ছবিটি ৩৫ মিলিমিটারেই ধারণ করার প্রস্তুতি নিচ্ছেন নির্দেশক।