চলচ্চিত্র নির্মাণের ওপর পড়াশোনা করছেন শাবনূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র নির্মাণের ওপর পড়াশোনা করছেন শাবনূর। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে তাঁর। এ কারণেই অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র নির্মাণের নানা আধুনিক দিক জানার জন্য একটি ইনস্টিটিউটের স্বল্পমেয়াদি কোর্সে ভর্তি হয়েছেন তিনি। এ ছাড়া বিদেশি ভাষা শেখার কোর্সও করছেন। গতকাল রোববার শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী এ তথ্য জানান। শাহজাহান চৌধুরী আরও জানান, এবার কোরবানির ঈদের আগেই দেশে ফিরছেন শাবনূর। দেশে ফিরে দুটি নির্মাণাধীন ছবির কাজ শেষ করবেন। পাশাপাশি একটি নতুন ছবির কাজও শুরু করবেন। এদিকে শাবনূরের বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে শাহজাহান চৌধুরী জানান, শাবনূরের বিয়ে এ বছরই হওয়ার সম্ভাবনা আছে। তবে বিয়ের ব্যাপারে এখনই আর কিছু তিনি জানাতে চাননি।