চলচ্চিত্র পরিচালক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়
জয়

জয় ছোট পর্দায় অভিনয় করছেন। ইদানীং পরিচালনাও করছেন। অভিনয় করেছেন ছয়টি চলচ্চিত্রে। জয় এবার চলচ্চিত্র পরিচালনা করছেন। তাঁর প্রথম ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ছবির নাম আমরা যারা মা-বাবা । নামটি নাকি পরিবর্তন হতে পারে। কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং গীত রচনা করেছেন জয় নিজে। পাশাপাশি এই ছবিতে তিনি অভিনয়ও করবেন। আরও অভিনয় করবেন নওশীন, জিতু আহসান, মৌসুমী নাগ প্রমুখ। শুটিং শুরু হবে জুন মাসের শেষ সপ্তাহে।
ছবির গল্প প্রসঙ্গে জয় বলেন, ‘নানামুখী ব্যস্ততার কারণে আধুনিক সমাজে মা-বাবা তাঁদের সন্তানদের যথেষ্ট সময় দিতে পারেন না। এর ফলে সন্তানদের বিপথে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। সন্তানেরা কীভাবে বিপথে যায়, এর ফলাফল, মা-বাবার করণীয়, সেটাই আমি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।’
ইমপ্রেস টেলিফিল্মের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান বলেন, ‘এবারই প্রথম জয় চলচ্চিত্র পরিচালনা করছেন। তাঁকে সেভাবেই প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।’
ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।