চলচ্চিত্র পরিচালনায় বাপ্পারাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক রাজ্জাকের ছেলে, বাবার পথ ধরে এসেছিলেন চলচ্চিত্রের অভিনয়ে। অভিনয় দিয়ে নিজস্ব পরিচিতি গড়েছেন। এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন নায়ক রাজ্জাক তনয় ও চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ।
বাপ্পারাজের পরিচালনায় প্রথম চলচ্চিত্র এটি হবে। নামও চূড়ান্ত করা হয়েছে ‘বেঈমান’ নামের এই ছবিটির। পরিচালক হিসেবে বাপ্পারাজ থাকলেও ছবির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রাজ্জাক।
ছবি পরিচালনা প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বাপ্পারাজ বলেন, ‘ছবি পরিচালনার ইচ্ছে অনেক দিনের। তবে এত তাড়াতাড়ি করব ভাবিনি। সিদ্ধান্তটা হুট করেই নেওয়া হয়েছে। এখন চিত্রনাট্যের কাজ শুরু হয়েছে। খুব শিগগির অন্যান্য কাজকর্মও শুরু হবে।’
জানা গেছে, ডিসেম্বর ‘বেঈমান’ ছবির কাজ শুরু হবে।
প্রাথমিকভাবে ‘বেঈমান’ ছবির অভিনয়শিল্পী চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন সম্রাট, মুক্তা, রাজ্জাক প্রমুখ।