চলচ্চিত্র পরিবারের ডাকে টিভির তিন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র ও টেলিভিশনের দূরত্ব ঘোচাতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে টেলিভিশনের সংগঠনগুলো। সংশ্লিষ্ট অঙ্গনের পেশাজীবীদের উন্নয়নে একসঙ্গে কাজ করবে তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির জহির রায়হান ভিআইপি মিলনায়তনে টেলিভিশনের তিন সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৬ সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। এতে যোগ দেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ, ডিরেক্টর্স গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, যৌথ প্রযোজনার চলচ্চিত্র এবং ডাবিংকৃত সিরিয়াল চলতে কোনো বাধা নেই। কিন্তু তা হবে একটি সুষ্ঠু নীতিমালার আওতায়। বিদেশি অনুষ্ঠানগুলোকে একটি নীতির আওতায় আনা ছাড়াও নিজেদের শিল্পের মান রক্ষায় কাজ করবেন তাঁরা।

নায়ক ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। শিগগিরই টেলিভিশনের সংগঠনগুলোর সঙ্গে সভা করবে চলচ্চিত্রের সংগঠনগুলো।