চলচ্চিত্র পাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন

৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যকরী পরিষদের (২০১৪-১৬) নির্বাচন। নির্বাচনে অংশ নিচ্ছে খোরশেদ আলম খসরু-সামসুল আলম এবং কে এম আর মঞ্জুর-কামাল মো. কিবরিয়া লিপুর নেতৃত্বাধীন দুটি প্যানেল। ১৯টির পূর্ণ সদস্য ও দুটি সহযোগী সদস্যসহ মোট ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। পূর্ণ সদস্যের জন্য ১১৩ জন ও সহযোগী সদস্যের জন্য ৩৫ জন ভোটার নির্বাচনে ভোট দেবেন।

থাইল্যান্ড যাত্রা

শোধ, হিটম্যান আর মনেরঠিকানা—তিনটি ছবির শুটিংয়ে অংশ নিতে আজ থাইল্যান্ডে যাচ্ছেন অপু বিশ্বাস। তাঁর সঙ্গে আছেন শাকিব খান। গত সোমবার কথা হলো অপুর সঙ্গে। তিনি বলেন, থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া সমুদ্রসৈকত আর ফুকেটে তিনটি ছবির আটটি গানের দৃশ্য ধারণ হবে। একেকটি শহরের ভিন্ন ভিন্ন লোকেশনে একেকটি ছবির গানের দৃশ্য ধারণ করা হবে। ছবির বাকি গানগুলোর কাজ হয়েছে দেশেই।

অপু জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন তিনি।

ইমন
ইমন

জিরো পয়েন্টে শুটিং
একদিকে বাংলাদেশের ভুখণ্ডের শেষ, অন্যদিকে ভারতের ভুখণ্ডের শুরু—ঠিক এমনই একটি স্থানে শুটিং করছেন চলচ্চিত্র তারকা ইমন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে জানালেন, সিলেটের তামাবিল সীমান্তের জিরো পয়েন্টে একটি চলচ্চিত্রের গানের দৃশ্যের শুটিং করছেন। ছবির নাম স্বপ্নযেতুই। পরিচালক মনিরুল ইসলাম।

ইমন বলেন, ‘আমরা যখন শুটিং করছিলাম, তখন এখানে এক দারুণ পরিবেশ তৈরি হয়েছিল। প্রায় সারা দিনই ভিড় ছিল। জিরো পয়েন্টের একদিকে ছিলেন বাংলাদেশের মানুষজন, অন্যদিকে ভারতের। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কয়েকজন সদস্যও দাঁড়িয়ে ছিলেন কাছাকাছি। তখন নিজের মধ্যে চমৎকার অনুভূতি কাজ করেছিল।’

গানের দৃশ্যে ইমনের সঙ্গে শুটিংয়ে অংশ নেন নতুন নায়িকা আফরি।

.
.

প্রিয় আইসক্রিম
কলেজে ক্লাসের ফাঁকে তাঁকে আইসক্রিম খেতেই হবে। পার্কে বসে বান্ধবীকে নিয়ে এটা তাঁর প্রতিদিনের কাজ। এই মেয়েটি হলো পরী মনি। শনিবার এফডিসির ঝরনা স্পটে গিয়ে দেখা গেল আইসক্রিমের গাড়ির পাশে আইসক্রিম খাচ্ছেন তিনি। আর দৃশ্যটি ক্যামেরাবন্দী করছেন পরিচালক রকিবুল আলম রকিব। ছবির নাম নগরেরমাস্তান। এই আইসক্রিম খাওয়ার দৃশ্য ধারণ করতে গিয়ে কয়েকবার শট দিতে হয়েছে তাঁকে। খেতে হয়েছে কয়েকটি আইসক্রিম। দৃশ্যটি চূড়ান্ত হওয়ার পর পরী মনি বললেন, ‘বাপরে! আর কত আইসক্রিম খাব? আমি কি ছোট মানুষ!’ পরিচালক রসিকতা করে বললেন, ‘তুমি তো ছোট মানুষই। কলেজে পড়ছ।’ এরপর মনিটরের সামনে এসে বসলেন পরী মনি। দৃশ্যটি দেখে তিনি বললেন, ‘ওমা! কলেজের ড্রেস পরার পর তো আমাকে সত্যি সত্যি ছোট মানুষ মনে হচ্ছে!’

আঁচল
আঁচল

স্টেডিয়ামে আঁচল
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠে হঠাৎ দেখা গেল আঁচলকে। কিছুক্ষণ পর দেখা গেল তিনি বসে আছেন গ্যালারিতে। কী করছেন তিনি? না, কোনো খেলা নয়, তিনি এখানে এসেছেন একটি ছবির শুটিংয়ে। ছবির নাম গুন্ডাদ্যটেরোরিস্ট। পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। শনিবার দুপুরে শুটিংয়ের ফাঁকে মুঠোফোনে আঁচল বললেন, ‘স্টেডিয়ামে এসে দারুণ লাগছে। এখানে ছবির গানের দৃশ্য ধারণের কাজ হচ্ছে। আমার সঙ্গে আছেন বাপ্পি। সবুজ মাঠ। সুন্দর গ্যালারি। এখানে নেচেগেয়ে খুব মজা পাচ্ছি।’