চলচ্চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ১৮ ডিসেম্বর শুরু হয়েছে সাত দিনব্যাপী তানভীর মোকাম্মেল ‘রেট্রোস্পেকটিভ’। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত এই চলচ্চিত্র অধিবেশনে দেখানো হচ্ছে চিত্রা নদীর পারে, লালসালু, জীবনঢুলীসহ তানভির মোকাম্মেল পরিচালিত বেশ কয়েকটি চলচ্চিত্র। আজ বেলা তিনটায় তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি, বিকেল পাঁচটায় রাবেয়া ও সন্ধ্যা সাতটায় লালন প্রদর্শিত হবে। ২২ ডিসেম্বর বেলা তিনটায় ১৯৭১, সন্ধ্যা সাতটায় জীবনঢুলী, ২৩ ডিসেম্বর বেলা তিনটায় জাপানি বধূ ও কর্ণফুলীর কান্না, বিকেল পাঁচটায় লালসালু, সন্ধ্যা সাতটায় চিত্রা নদীর পারে, ২৪ ডিসেম্বর বেলা তিনটায় স্বপ্নভূমি, বিকেল পাঁচটায় রাবেয়া ও সন্ধ্যা সাতটায় জীবনঢুলী প্রদর্শিত হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|