চলচ্চিত্র প্রযোজক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আর রহমান এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন। এরই মধ্যে তিনি ‘ওয়াইএম মুভিজ’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন। জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে এ আর রহমান নিজের মাতৃভাষা তামিলসহ তেলেগু ও হিন্দি ভাষায় ছবি তৈরি করবেন। গত বছরটা তেমন ভালো যায়নি এ আর রহমানের। যতগুলো ছবিতে সুর দিয়েছেন, কোনোটাই সেভাবে দর্শকদের মনে আলোড়ন তৈরি করতে পারেনি। তা ছাড়া ড্যানি বয়েলের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন আওয়ার্স ছবিতে তাঁর সুর ও সংগীত অস্কার কিংবা গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় তেমন প্রভাব ফেলতে পারেনি। এতে অবশ্য এতটুকু ভেঙে পড়েননি এ আর রহমান। এবার তাই ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন।