চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে নেতৃত্ব বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে নেতৃত্ব বদল হয়েছে। সদস্যরা মাসুদ পারভেজ সোহেল রানা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির প্রতি অনাস্থা এনে নতুন কমিটি গঠন করেছেন। এখন সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিপজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান মানিক। ঊর্ধ্বতন সহসভাপতি হয়েছেন খসরু। অন্যান্য পদেও এসেছে নতুন মুখ।এদিকে সোহেল রানা বলেছেন, ‘আমি ছুটিতে আছি। জানি না কী হয়েছে। যদি এভাবে নতুন কমিটি করা হয়ে থাকে, তবে তা আমাদের চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সংবিধান অনুমোদন করে না। সুস্থ হয়ে ফিরে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’