চলচ্চিত্র বানাবেন জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দায় অভিনয় করেছেন, নাটক নির্মাণ করেছেন, তিনি বড় পর্দায় অভিনয় করেছেন। জাহিদ হাসান এবার চলচ্চিত্র নির্মাণের কথা জানালেন। তিনি বললেন, ‘অনেক আগেই একটি গল্প ভেবেছিলাম চলচ্চিত্র তৈরির জন্য। কিন্তু পরে গল্পটি মাথা থেকে সরিয়েছি। এখন ছবির কাহিনি নতুন করে লিখছেন সৈয়দ মনজুরুল ইসলাম। গল্পের চরিত্রগুলো নিয়ে ভেবেছি। এখন তাঁর সঙ্গে আলোচনা করে বাকিটা চূড়ান্ত করব।’এ ব্যাপারে যোগাযোগ করা হয় সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এরই মধ্যে জাহিদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা দুজন দুটো গল্প নিয়ে ভেবেছি। এখন তা থেকে একটি গল্প তৈরির কাজ করছি। ছবি থেকে যাতে দর্শক পুরো মাত্রার আনন্দ পায়, সেদিকে আমরা দুজনই জোর দিয়েছি।’মনজুরুল আরও বলেন, ‘জাহিদ নিজেও মজার মানুষ। দর্শককে আনন্দ দিতে পছন্দ করেন। আর রম্য লেখা আমার খুবই পছন্দ। এখানে আমাদের দুজনের পছন্দের একটা চমৎকার মিল রয়েছে।’ জাহিদ জানিয়েছেন, তিনি এ বছরই ছবির কাজ শুরু করবেন। কাহিনি চূড়ান্ত হলেই শিল্পী নির্বাচন করবেন।