চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি কাল বৃহস্পতিবার শপথ নেবে। জানা গেছে, বেলা ১১টায় জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের অভিষেক হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আকন্দ সানোয়ার মুর্শেদ জানান, গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। কাল বৃহস্পতিবার নতুন কমিটি শপথ নেবে।জানা গেছে, অভিষেক অনুষ্ঠানে পরিচালক-প্রযোজকসহ চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শাকিব খান বলেন, ‘শপথ নেওয়ার পর থেকেই শিল্পী সমিতির কার্যক্রমকে গতিশীল করা হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’