চলচ্চিত্র সংসদ আন্দোলনের উৎসব উদ্বোধন করবেন প্রতীতি দেবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে এ বছর। এ উপলক্ষে ৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী। সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব উদ্যাপন পর্ষদের সদস্যসচিব মোরশেদুল ইসলাম। তিনি আরও জানান, এরই মধ্যে মাহবুব জামিলকে সভাপতি করে একটি জাতীয় উপদেষ্টা পরিষদ এবং মুহম্মদ খসরুকে আহ্বায়ক করে একটি জাতীয় আয়োজক পরিষদ গঠন করা হয়েছে। বছরব্যাপী এ আয়োজনে থাকছে সেমিনার, গোলটেবিল আলোচনা, আর্ট ক্যাম্প, খ্যাতিমান একজন বিদেশি চলচ্চিত্রনির্মাতার স্মারক বক্তৃতা এবং দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনী। উৎসব উপলক্ষে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে চলচ্চিত্র সংসদ খোলা হবে।