চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উৎসব শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে অনুষ্ঠানমালার শুরু হয়েছিল, তারই সমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবীণ ও নবীন চলচ্চিত্র সংসদকর্মীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে চলচ্চিত্র সংসদ আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য পদক ও সম্মাননা দেওয়া হবে। এ পর্যায়ে তিনজন চলচ্চিত্র সংসদ ব্যক্তিত্বকে ‘সুবর্ণজয়ন্তী পদক’, ৩১ জনকে ‘সুবর্ণজয়ন্তী স্মারক সম্মাননা’ এবং চলচ্চিত্র গবেষণায় অবদান রাখার জন্য একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
গতকাল শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্যসচিব চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।