চলচ্চিত্র: কত স্মৃতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিং, আড্ডা...ডলি জহুর (আগুনের পরশমণি)তিনি অনেক সিরিয়াস কাজও ধীরে ধীরে করতেন। শুটিংয়ের মাঝেই আড্ডা, গান, খাওয়া-দাওয়া, গল্প হতো। আগুনের পরশমণি তাঁর প্রথম পরিচালিত চলচ্চিত্র।এই সিনেমাটি করার আগেই আমরা অনেক রিহার্সাল করেছি। ব্যক্তি হিসেবে অনেক আবেগী মানুষ ছিলেন। তাই কাজের ক্ষেত্রেও আবেগ নিয়েই কাজ করতেন।স্যার, আমি নার্ভাসমুক্তি (শ্রাবণ মেঘের দিন)চলচ্চিত্রটিতে বাচ্চা প্রসব করানোর একটা দৃশ্য ছিল। আমি ঘাবড়ে গেলাম। এই দৃশ্যটা কীভাবে করব, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। দৃশ্যে আমি ঘেমে যাব, এমনটাই কথা ছিল। সেটা করা হয় স্প্রে দিয়ে। কিন্তু আমি এমনিতেই ঘামছিলাম। স্যারও আমার সামনে বসা। আমি বললাম, স্যার, আমি নার্ভাস।তিনি মুচকি হেসে বললেন, আমি সাহানা চরিত্রের জন্য যেমন মেয়ে খুঁজছিলাম, তুমি তেমনই। চরিত্রের সঙ্গে তুমি একদম মিলে গেছ। তুমি তোমার মতোই করো। তারপর করলাম। এবং এক টেকেই ওকে হলো। স্যার হাততালি দিয়ে উঠলেন। সঙ্গে অন্যরাও।রানওয়েফেরদৌস (চন্দ্রকথা)এটা ২০০১ বা ২০০২ সালের কথা। কয়েক দিন খুব বৃষ্টি ছিল। নুহাশপল্লীতে শুটিং হবে। আমি গেলাম। প্রথমে ঢাকা থেকে গাড়ি করে। তারপর নেমে আবার নৌকায় পার হলাম। অন্য পারে আরেকটি গাড়ি অপেক্ষা করছিল। আবার সেটায় উঠলাম। এত কাদায় গাড়ি চলছিল না। তখন আবার মহিষের গাড়িতে চাপলাম। আমার রীতিমতো ভয় লাগল। গাড়ির চাকা এঁকেবেঁকে যাচ্ছে। তখন সঙ্গের লোকটি বললেন, ‘স্যার, হেঁটে যেতে হবে’। আমি তো এবার সত্যিই বিপদে পড়লাম। জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছি। একহাঁটু কাদা। আর সে সময় আমি তো পুরোদস্তুর তারকা!সেখানে পৌঁছে দেখি, এক মাইলের মতো একটা রানওয়ে। আমি যতই এগোচ্ছি, ততই অবাক হচ্ছি। আর অন্যরা হাসছে। খুব ক্লান্ত ছিলাম। তবু স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার, এটা কি রানওয়ে? তিনি মুচকি হেসে বললেন, কাছে গিয়ে দেখে এসো। স্যার সারপ্রাইজ দিতে খুব পছন্দ করতেন। দেখলাম বিশাল একটা দেয়াল। দেয়ালের মাঝের খাঁজে খাঁজে মোমবাতি রাখা। অজস্র মোমবাতি। এ জন্যই দূর থেকে রানওয়ের মতো মনে হলো। সেদিন ঢাকা থেকে যারা গিয়েছিল, তাদের অভ্যর্থনার জন্য এমন আয়োজন করেছিলেন তিনি। এটা আমার খুব প্রিয় একটা স্মৃতি।তিনি জেগে ছিলেনরিয়াজ (শ্যামল ছায়া)শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয়ের সময় একটা ঘটনা খুব মনে পড়ে। শুটিং হয়েছিল নুহাশপল্লীতে। আমি প্রথম দিন নুহাশপল্লীতে পৌঁছেছি রাত তিনটায়। সবাই ঘুমিয়ে পড়েছে। একজন মাত্র জেগে ছিলেন। তিনি হুমায়ূন আহমেদ। তিনি আমার থাকা ও আনুষঙ্গিক ব্যবস্থা করে দিয়ে তারপর ঘুমাতে গেলেন।প্রচণ্ড গরমের সময় ছবিটির শুটিং হয়েছিল। একদিন আমাদের চিত্রগ্রাহক একটা টাওয়াল পরেই নদীতে ঝাঁপ দিলেন গোসল করার জন্য। আমরা ভাবছি তিনি সাঁতার কাটছেন। কিন্তু হুমায়ূন স্যার খেয়াল করলেন, তিনি আসলে ডুবে যাচ্ছেন। তারপর আমরা নৌকা নিয়ে গিয়ে তাঁকে টেনে তুললাম। তাঁর এমন একটা গুণ ছিল, শত ব্যস্ততার মধ্যেও সবার খেয়াল রাখতেন।সেই কমেডি চরিত্রজয়ন্ত চট্টোপাধ্যায় (নয় নম্বর বিপদ সংকেত)এই চলচ্চিত্রে শুটিংয়ের সময় পুরো ২৮ দিন নুহাশপল্লীতে ছিলাম। কোনো ছবি শুরু করার আগে হুমায়ূন আহমেদ আনন্দমেলার মতো আয়োজন করতেন। সেই আয়োজনে সবার উপস্থিত থাকতে হতো। কেউ যদি উপস্থিত না হতেন, তাঁর প্রতি তিনি মনঃক্ষুণ্ন হতেন।ছবি শুরু করার আগে বললেন, আমি আপনাকে নিয়ে একটা চ্যালেঞ্জ করব। একটা কমেডি চরিত্র করাব। এজাজ, ফারুক—ওরা তো ওদের মতো করবেই। আপনাকে দিয়ে আমি সত্যিকারের একটা কমেডি চরিত্র করাব। আমার বিশ্বাস, আপনি পারবেন।সেটা হচ্ছে, রহমতের বাগানবাড়ির ম্যানেজার। তিনি আমাকে বোঝাতে লাগলেন, আপনি ম্যানেজার। আপনি একজনের প্রেমে পড়েছেন। আপনি শবনম পারভীনের সঙ্গে নাচবেন। যদিও এগুলো স্বপ্নদৃশ্য। আমি তো অবাক। বলে কী! আমার বন্ধুবান্ধবও অবাক। তারপর দেখা যাবে আমি আরেকটি প্রেমে পড়ব।আমার অবস্থা দেখে তিনি বললেন, দেখুন না কী করি আপনাকে নিয়ে। বিচিত্র সব পোশাক পরে অভিনয় করতে হবে।শুটিংয়ের পর সবার অভিনয় দেখে সবাই মতামত দিতেন। একটা রেটিং হতো। এই ভূমিকায় অভিনয় করে আমি দশে নয়, দশে দশও পেয়েছিলাম। তখন তিনি বললেন, দেখেছেন তো, এই চরিত্রে আপনাকে কাজ করিয়ে আমি ভুল করিনি!কেঁদে ফেললামবিদ্যা সিনহা মীম (আমার আছে জল)একদিন স্যার খুব বকা দিয়েছিলেন। তো, মন খারাপ করে রাতে খাইনি। তিনি জিজ্ঞেস করলেন, খাও না কেন?বললাম, খিদে নেই।তিনি বললেন, খিদে নেই কেন? তুমি না খেলে আমিও খাব না। তারপর প্লেটে ভাত বেড়ে দিলেন। এমনিতেই মন খারাপ ছিল। তাঁর এত ভালো ব্যবহার দেখে কেঁদে ফেললাম। তিনি সান্ত্বনা দিতে মাথায় হাত বুলিয়ে দিলেন। পরে দুজন একসঙ্গে খেয়েছি।২.ছবিতে একটা দৃশ্য ছিল সাপের। সাপ দেখে আমি ভয় পাব। আমি সত্যিই ভয় পেয়েছিলাম। সাত-আটবার করেও পারছিলাম না। তারপর তিনি বললেন, আসলেই তো ওর ভয় পাওয়ার কথা। বাচ্চা মেয়ে! তারপর দৃশ্যটি অন্যভাবে করানো হলো।শুটিংয়ের মাঝে মাঝে ছোট ছোট ম্যাজিক দেখাতেন। আবার ভয় দেখানোর ভঙ্গিতে বলতেন, নুহাশপল্লীর এখানে-ওখানে অনেক ভূত আছে।জমিদার সাহেবতারিক আনাম খান (ঘেটুপুত্র কমলা)শুটিংয়ের সময় মাঝেমধ্যে রেগে গিয়ে বলতেন, চড়িয়ে দাঁত ফেলে দেব। একদিন আমার দেরি হয়ে গেছে। সহকারী পরিচালককে ফোনে জিজ্ঞেস করলাম, আমার দাঁতগুলো থাকবে তো? কিন্তু তিনি সে সময় কিছুই বলেননি।মাঝেমধ্যে রেগে গেলে বলতেন, আমার তিন মাইলের মধ্যে আসবে না।এই চলচ্চিত্রে আমি যে ভূমিকায় অভিনয় করেছি, সেটা জমিদার সাহেব। জমিদার কিশোর ছেলেকে যৌন নির্যাতন করে।হুমায়ূন আহমেদ একদিন বললেন, এই ছবি প্রকাশ হওয়ার পর দেখবেন কেউ আপনাকে পছন্দ করবে না।আমি বললাম, ভাববেন না আমি এত খারাপ লোক। অবশ্যই আমাকে পছন্দ করবে।তারপর চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখতে গেছি।হুমায়ূন আহমেদ আমার কাছে এসে বললেন, দেখেছেন, আপনার আশপাশে কেউ বসছে না।একটা আক্ষেপ রয়ে গেল, তাঁর সঙ্গে বেশি দিন কাজ করতে পারলাম না।হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র আগুনের পরশমণি  শ্রাবণ মেঘের দিন চন্দ্রকথা  দুই দুয়ারী  শ্যামল ছায়া নয় নম্বর বিপদ সংকেত  আমার আছে জল ঘেটুপুত্র কমলাঅন্যের পরিচালনায় হুমায়ূনের ছবি  মুস্তাফিজুর রহমান: শঙ্খনীল কারাগার সুভাষ দত্ত: আবদার  শাহ আলম কিরণ: সাজঘর আবু সায়ীদ: নিরন্তর বেলাল আহমেদ: নন্দিত নরকে তৌকীর আহমেদ: দারুচিনি দ্বীপ মোরশেদুল ইসলাম: দূরত্ব/প্রিয়তমেষুআনন্দের এই আয়োজনে সহযোগিতা করেছেন : আলতাফ শাহনেওয়াজ, মাহফুজ রহমান, সুচিত্রা সরকার ও মারুফ ইসলাম