চলচ্চিত্রজনেরা স্মরণ করলেন মান্নাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক মান্নার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদ্যাপন হলো গতকাল বুধবার। এই দিনটি স্মরণে মান্না ফাউন্ডেশন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণা ও আলোচনাসভায় অংশ নেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ, অভিনয়শিল্পী সোহেল রানা, ববিতা, পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা চলচ্চিত্রে মান্নার অবদান তুলে ধরেন। দুপুরে আয়োজন করা হয় মিলাদ মাহফিল। এতে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই অংশ নেয়।মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।