চলচ্চিত্রময় ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালার মিলনায়তনে উপচে পড়া ভিড়। একটি বা দুটি প্রদর্শনী নয়, এক দিন বা দুই দিন নয়, একটানা সাত দিন। প্রতিদিন প্রায় চারটি করে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপী চলচ্চিত্র উত্সব এবং তা শুধুই দেশীয় চলচ্চিত্রকে ঘিরে।এক দশক ধরে দেশীয় চলচ্চিত্রশিল্প সংকটাপন্ন। বিদেশি চলচ্চিত্রের চাকচিক্যে দেশীয় চলচ্চিত্র দেখা প্রায় ছেড়েই দিয়েছে দর্শকেরা। এ রকম একটি সময়ে সমকালীন দেশীয় চলচ্চিত্র উত্সবের মিলনায়তনে উপচে পড়া ভিড়। ভালোই লাগছিল।‘অনেক দিন সিনেমা হলে যাওয়া হয়নি। একসময় প্রতি শুক্রবারে পরিবারের সবাইকে নিয়ে চলচ্চিত্র দেখতে যাওয়া হতো। এর মধ্যে যে আমাদের দেশে এত ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে, সে সম্পর্কে আমার ধারণা ছিল না। এই চলচ্চিত্র উত্সবের চলচ্চিত্রগুলো দেখে আমি শুধু আনন্দিতই হইনি, গর্বও বোধ করেছি।’ এভাবেই বলছিলেন উত্সবে আসা একজন দর্শনার্থী রোকেয়া খাতুন। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।গত এক দশকে দেশে নির্মিত হয়েছে প্রায় সাড়ে পাঁচ শর বেশি চলচ্চিত্র। সেখান থেকে বাছাই করা ২০টি চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উত্সবের। উত্সবটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মুভিয়ানা ফিল্ম সোসাইটি।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উত্সবের উদ্বোধন হয়েছে ৩ জুলাই। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বরেণ্য চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া হয় এই ২০টি চলচ্চিত্র নির্মাতাদের সংবর্ধনা ও সম্মাননা। সন্ধ্যা সাতটায় প্রদর্শন করা হয় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্রমাটির ময়না ।প্রধান অতিথির বক্তৃতায় গওহর রিজভী বলেন, ‘উত্সবে প্রদর্শনীর জন্য বাছাই করা এই ২০টি চলচ্চিত্র প্রমাণ করে, আমাদের দেশে এখনো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আমাদের এই চর্চা চালিয়ে যেতে হবে।’উত্সবের দ্বিতীয় দিন। ৪ জুলাই। এদিন প্রদর্শিত হয়েছে চারটি ছবি। ছবিগুলো হলো—থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লালন, সুভা ও আধিয়ার। মিলনায়তন ভর্তি দর্শকসারিতে বসে আছেন আধিয়ার ছবির নির্মাতা সাইদুল আনাম টুটুল। তেভাগা আন্দোলনের ঐতিহাসিক পটভূমির ওপর নির্মিত চলচ্চিত্র আধিয়ার। ছবিটি প্রদর্শনের আগে মঞ্চে আসেন সাইদুল আনাম টুটুল। কথা বললেন দর্শকদের সঙ্গে। ‘দর্শকেরা হচ্ছে চলচ্চিত্রের প্রাণ। আমরা চলচ্চিত্র বানাই দর্শকদের জন্য। মিলনায়তনভর্তি দর্শক দেখে আমার সত্যিই ভালো লাগছে।’ বললেন সাইদুল আনাম টুটুল।৬ জুলাই বিকেল চারটায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে হয়ে গেল সেমিনার। সেমিনারে ‘সমকালীন বাংলাদেশের চলচ্চিত্র: প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন ফাহমিদুল হক। এ ছাড়া আলোচনা করেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, মোরশেদুল ইসলাম, সাইদুল আনাম টুটুল ও টোকন ঠাকুর।উত্সবের শেষ দিনে প্রদর্শিত হয়েছে আহা, কমন জেন্ডার, ব্ল্যাকআউট ও গেরিলা। সেদিন দর্শকের সঙ্গে কথা বলছিলেন গেরিলার নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র সংস্কৃতি বিকশিত হচ্ছে, যার অন্যতম উদাহরণ এই উত্সব। এ ধরনের উত্সব দেশের প্রত্যন্ত শহরে আয়োজন করতে হবে। মানুষকে ভালো চলচ্চিত্র দেখাতে হবে।’ উত্সব শেষ হলেও ছবি দেখার নেশা যেন রয়েই গেল দর্শকদের চোখে।