চলচ্চিত্রে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে কাল রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মেট্রো লাইফ। নাটকটি লিখেছেন ইস্রাফিল বাবু এবং যৌথভাবে পরিচালনা করছেন জহিরুল ইসলাম ও শাহজাহান সোহাগ। অভিনয় করছেন অপর্ণা। কথা হলো তাঁর সঙ্গে।‘মেট্রো লাইফ’ কেমন লাগছে?কীভাবে ভালো লাগবে, বলুন? প্রথম কাজ করেছিলাম দেড় বছর আগে। এরপর কাজ করেছি এই মাসে। গোড়াতে যে মানসিকতা নিয়ে কাজটা শুরু করি, মাঝে দীর্ঘ বিরতি হলে তার ধারাবাহিকতা রক্ষা করা যায়? তখন মনে হয়, কাজটা করার জন্যই করছি। আর দর্শক এখন অনেক সচেতন, তাঁরা কিন্তু সবকিছুই বুঝতে পারেন।এখন তো আপনার কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে।হ্যাঁ, মেট্রো লাইফ কিছুদিন আগে শুরু হলো। এ ছাড়া প্রচারিত হচ্ছে রেডিও চকলেট, জননী আর বড় বাড়ির ছোট বউ। এই ধারাবাহিকগুলো আমি দারুণ উপভোগ করছি। এই সব কটিই বড় ধারাবাহিক...এখন প্রায় প্রতি সপ্তাহেই একাধিক বড় ধারাবাহিকের প্রস্তাব পাচ্ছি। কিন্তু বড় ধারাবাহিকে কাজ করার কিছু সমস্যা আছে। এই যেমন, একটু খেয়াল করলে দেখবেন, মাঝপথে এসে গল্পটা কোথায় যেন হারিয়ে যায়। নিজেই তখন খুব কষ্ট পাই। দর্শক তা দেখার জন্য আগ্রহ পাবে কেত্থেকে? তাই আমি নিজেও আর বড় ধারাবাহিকে কাজ করার ব্যাপারে আগ্রহী হচ্ছি না।আপনি এবার চলচ্চিত্রে অভিনয় করলেন। চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।ছবিটির নাম মৃত্তিকামায়া। পরিচালক গাজী রাকায়েত। শুটিং শেষ। টানা ১৫ দিন কাজ করেছি হোতাপাড়ায়, খামারবাড়িতে। এখানে কুমারবাড়ির সেট তৈরি করা হয়েছিল। পরে দুই দিন কাজ করেছি দোহারে, পদ্মার পাড়ে। ছবিতে আমার চরিত্রটি একটু গুরুত্বপূর্ণ। তাই তা ফুটিয়ে তোলার জন্য কিছুটা মানসিক চাপ অনুভব করেছিলাম। কিন্তু পরিচালক থেকে শুরু করে সবাই অনেক সহযোগিতা করেছেন। তাই শেষ পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি।