চলচ্চিত্রে অভিনয় করছেন আশা ভোঁসলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযোজক নীতিন শংকর আর ছেলে আনন্দের পীড়াপীড়িতে মাসখানেক আগে চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হন আশা ভোঁসলে। কিন্তু শুটিংয়ের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে আশার মনে। অবশেষে শনিবার রাতে ফোন করেন দিদি লতা মুঙ্গেশকরকে। লতা সাহস জোগান, ‘আমাদের বাবা দীননাথ মুঙ্গেশকরও তো ছিলেন একজন নাট্যশিল্পী। আমাদের রক্তে অভিনয়ের ধারা আছে। ভয় কিসের?’গত রোববার শুটিংয়ে অংশ নেন আশা। ছবির নাম মাঈ। এর পরিচালক মহেশ গোড়িয়াল। ওই দিন সকালে মুম্বাইতে ছবির মহরত হয়। মাঈ ছবিতে মায়ের ভূমিকাতেই অভিনয় করছেন আশা।