চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক নিশিগন্ধা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন কামাল খান। এতে অভিনয় করেছেন মম। কথা হলো তাঁর সঙ্গে।আজ ‘নিশিগন্ধা’ ধারাবাহিকটি শুরু হচ্ছে।এই নাটকের কাজ করেছিলাম তিন বছর আগে। কিছু কাজ করার পর নির্মাতাদের আর খবর নেই। নাটকে আমার চরিত্রটি একজন যৌনকর্মীর। অনেক আগ্রহ নিয়ে কাজটা শুরু করেছিলাম। এখন তার বিন্দু পরিমাণও অবশিষ্ট নেই। ওই সময় টানা কয়েক দিন দিনের বেলা বস্তিতে, রাতে রাস্তায় আর শুটিংবাড়িতে কাজ করেছিলাম। এই নাটকে হুমায়ুন ফরীদিও অভিনয় করেছিলেন।একুশে টিভির ‘কামিনী’ ধারাবাহিকটি আর কত দিন চলবে?খুব বেশি দিন না। এখন গল্পটি ক্রমেই শেষের দিকে যাচ্ছে। আর মাত্র কয়েকটি পর্বের কাজ হবে। আজও প্রচারিত হবে নাটকটি। পরিচালক সুস্ময় সুমন। আমার তো মনে হয়, নাটকটি দর্শক দেখছেন। কারণ, অনেক দর্শকের কাছ থেকে ইতিবাচক মন্তব্য শুনেছি।আপনি একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, দারুচিনি দ্বীপ-এ।দারুচিনি দ্বীপ আমার প্রথম ছবি। ২০০৭ সালে এই ছবির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম।এরপর তো অনেক দিন হয়ে গেল।এবার আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। সতীদাহ প্রথা নিয়ে ভারতের কলকাতায় একটি চলচ্চিত্র তৈরি হবে। ওই ছবিতে আমি অভিনয় করব। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে বাংলাদেশ ও কানাডায় একটি ছবি হবে। ছবিটির কাজ শুরু হবে জানুয়ারি মাসে। এখনই ছবি দুটি নিয়ে আর কিছু বলতে চাইছি না।