চলচ্চিত্রে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ধাঙড় দম্পতির গল্প নিয়ে নাটক রাজকুমার। পূজা উপলক্ষে আজ প্রচারিত হবে দেশ টিভিতে। নাটকটিতে অভিনয় করেছেন ফারজানা ছবি। নাটকসহ আরও কিছু প্রসঙ্গ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।নাটকটির নাম ‘রাজকুমার’ কেন?ধাঙড়পাড়ায় ছেলেকে বলে রাজকুমার আর মেয়েকে রানী। নাটকে আমার চরিত্রটির নাম দেবী রানী। আমার স্বামী রাস্তা ঝাড়ু দেওয়ার সময় জুতা চুরি করে। একদিন সে ধরা পড়ে। তারপর তাকে কঠিন শাস্তি দেওয়া হয়।নাটকটির কাজ কোথায় করেছিলেন?ঢাকায় এক ধাঙড়পাড়ায়। ওখানে ধাঙড় পরিবারের সঙ্গে থেকেছি, খাবার খেয়েছি।এখন আর কী কাজ করছেন?আমি এবার চলচ্চিত্রে অভিনয় করেছি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাম রেললাইন এবং কয়েকটি অসমাপ্ত উপাখ্যান। একজন মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন অতীত কর্মকাণ্ডের জন্য তার মধ্যে যে অনুশোচনা তৈরি হয়, তা নিয়ে ছবির গল্প। ছবিতে আমি একজন পতিতা। আমার সঙ্গে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। সে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে পতিতাপল্লিতে এনে বিক্রি করে দিয়েছিল।ছবিটির পরিচালক কে?রানা জাকারিয়া। এটি তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।কাজটা কেমন হয়েছে?এককথায় অসাধারণ। আমরা কাজ করেছি তেজগাঁও রেলস্টেশনের পাশের বস্তিতে। ওখানে মানুষগুলোর অদ্ভুত জীবনযাপন কাছ থেকে দেখে অবাক হয়েছি। আরও কাজ করেছি গাজীপুরের একটি রেলস্টেশনে। ওখানে সচরাচর ট্রেন থামে না। নাটক, সিনেমার বাইরে আর কিছু করছেন?আমি কিন্তু নাচের মেয়ে। ভরতনাট্যমের ওপর পাঁচ বছরের কোর্স করেছি। এখন গানও করছি। ঈদের জন্য তৈরি টেলিছবি একদল পিপীলিকা এবং হাবিলদার রুস্তম আলীতে গান গেয়েছি। বিটিভিতে ঈদের জন্য ‘সাদামাটা’ নামে একটি অনুষ্ঠান তৈরি হচ্ছে। তাতে আমি দুটি গান গেয়েছি। ইচ্ছা আছে, আগামী বছর গানের অ্যালবাম বের করব।