চলচ্চিত্রে অভিষেক হচ্ছে শ্রীকান্তের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত সুর আর এত গান এখনো থামেনি। তবে আপাতত গানকে ছুটি দিয়ে শ্রীকান্ত আচার্য হয়তো ব্যস্ত হয়ে উঠবেন অভিনয় নিয়ে। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়ক। পরিচালক সুমন ঘোষের কাদম্বরী ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন কঙ্কণা সেন শর্মা ও পরমব্রত চট্টোপাধ্যায়। এই খবর নিশ্চিত করে পরিচালক বলেন, ‘শ্রীকান্তকে রাজি করাতে ঘাম ছুটে গেছে। ছবিতে তাঁকে সত্যেন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যাবে। এই রাজসিক চরিত্রে তাঁকেই সবচেয়ে যোগ্য মনে হয়েছে আমার।’
শ্রীকান্তও রোমাঞ্চিত। বললেন, ‘আমি অভিনয় ভালোবাসি। অনেক নামকরা অভিনেতার সঙ্গে মঞ্চে কিছু কাজ করলেও চলচ্চিত্রে কাজ করার কথা আগে ভাবিনি।’ টিওআই।