চলচ্চিত্রে অর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোটবেলায় আমি হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কয়েকটি বই পড়েছি। তাঁদের গল্প-উপন্যাস পড়ে নিজেকে প্রায়ই সেগুলোয় ভালোলাগার চরিত্র হিসেবে কল্পনা করতাম। এখনো প্রায়ই রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য চরিত্র নিয়ে স্বপ্ন দেখি। যদি উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়, আমি একবাক্যে কাজ করতে রাজি হয়ে যাব।’ বলছিলেন লাক্স তারকা নাজিয়া হক অর্ষা। এরই মধ্যে অর্ষা চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। আবীর শ্রেষ্ঠর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির নাম ফেরারি ফানুস।ছবিতে কাজ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অর্ষা বলেন, ‘আমি একটু কনফিউজড। কারণ এর আগে ছবিতে কাজ করিনি। তবে একটু ভয়ও যেমন লাগছে, তেমনি বাড়তি এক্সসাইটমেন্টও লাগছে। প্রথম দিকে বাসা থেকে অবশ্য অনুমতি ছিল না। এখন সে ঝামেলাটা নেই।’ফেরারি ফানুষ ছবির গল্প তৈরি হয়েছে স্বপ্নবাজ এক তরুণের সংগীত পরিচালক হওয়ার স্বপ্নকে নিয়ে। স্বপ্নবাজ এই তরুণকে সংগীত পরিচালক হিসেবে দেখার জন্য এগিয়ে আসে তারই দুই বন্ধু। একসময় পাশে এসে দাঁড়ান বাবাও। অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যেও তিনি আন্তরিকভাবে চেষ্টা করেন প্রিয় সন্তানের স্বপ্ন পূরণ করতে। এভাবেই এগিয়ে যায় ফেরারি ফানুস ছবির কাজ।অর্ষা আরও বলেন, ‘আসলে সিনেমায় কাজ করার একটা চিন্তা ছিল। কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা শুরু হবে, তা ছিল একেবারে ধারণার বাইরে। তাই একটু বেশি ভালো লাগছে বলতে পারেন। তা ছাড়া ছবিটির গল্প যখন পরিচালক আবীর ভাই আমাকে শোনান, তখন খুব ভালো লাগে। আমার মতে গল্পটা এই সময়েরই। তাই অনেকটা নির্দ্বিধায় রাজি হয়ে গেছি বলতে পারেন।’