চলচ্চিত্রে অর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন অর্ষা। ছবির নাম মহুয়া মঙ্গল। মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া সুন্দরী’ কাহিনির ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। আর তাতে মহুয়া চরিত্রে অভিনয় করবেন অর্ষা। ছবিতে তিনি যাত্রাদলের একজন অভিনয়শিল্পী।মহুয়া মঙ্গল ছবির পরিচালক রওশন আরা নীপা। তিনি জানান, আগামী বছরের জানুয়ারি মাসে হবে মহড়া আর শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে। অর্ষা বলেন, ‘মহুয়া মঙ্গল ছবির গল্পটি ভালো লেগেছে। ছবিতে আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং।’ রওশন আরা নীপা বলেন, ‘অর্ষার কয়েকটি কাজ দেখেছি। এর মধ্যে সাতকাহন আর সর্বশেষ কক্সবাজারে কাকাতুয়া ধারাবাহিকে তাঁর অভিনয় খুব ভালো লেগেছে। এরপর মহুয়া চরিত্রের জন্য অর্ষাকেই আমার কাছে যথাযথ মনে হয়েছে।’অর্ষার প্রথম ছবি ফেরারি ফানুস। ২০১০ সালের শেষ দিকে ছবিটির কাজ শুরু হয়। এই ছবি প্রসঙ্গে অর্ষা বলেন, ‘ছবিটির খবর আমি নিজেও জানি না। বেশ আয়োজন নিয়ে শুটিং শুরু হয়েছিল। শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি।’