চলচ্চিত্রে অর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে অভিনয় করছেন লাক্স-চ্যানেল আই তারকা অর্ষা। আবীর শ্রেষ্ঠর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির নাম ফেরারি ফানুস। ছবিতে কাজ করার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অর্ষা বললেন, ‘এবারই প্রথম চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। তাই একটু ভয় যেমন লাগছে, মানসিক চাপ অনুভব করছি, আবার খুব ভালোও লাগছে। শুরুতে বাসা থেকে অনুমতি ছিল না। এখন অবশ্য সে রকম কোনো ঝামেলা নেই।’ফেরারি ফানুস ছবির গল্প তৈরি হয়েছে স্বপ্নবাজ এক তরুণের সংগীত পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে। এই তরুণকে সহযোগিতা করতে এগিয়ে আসে দুই বন্ধু। পাশে এসে দাঁড়ান তার বাবা। অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যেও তিনি আন্তরিকভাবে চেষ্টা করেন সন্তানের স্বপ্ন পূরণ করতে। এভাবেই এগিয়ে যায় গল্প।জানা গেছে, ছবিতে অভিনয়ের ব্যাপারে গত শুক্রবার নির্মাতাদের সঙ্গে অর্ষার আলোচনা চূড়ান্ত হয়েছে। তিনি বললেন, ‘চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন আমার অনেক দিনের। কিন্তু এখনই সুযোগ পাব, তা আশা করিনি। তাই একটু বেশি ভালো লাগছে। আর ছবির গল্পটাও চমৎকার।’নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের পর ছবির কাজ শুরু করার ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।