চলচ্চিত্রে আরজে নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে রেডিও জকি (আরজে) নিরব বিভিন্ন টিভি নাটকে অভিনয় করেছেন। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন। দর্শকদের কাছে তাঁর নতুন পরিচয় নিরব খান। আর ছবির নাম কাছে এসে ভালোবাসে। নিরব জানান, ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করছেন অনন্য মামুন। নিরব খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা লায়লা।নিরব বললেন, ‘ছবিতে অভিনয়ের ব্যাপারে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল। শুরুতে পুরো ব্যাপারটা আমার কাছে মজা বলে মনে হয়েছিল। গতকাল সোমবার বিষটা চূড়ান্ত হলো। এখন বেশ ভালো লেগেছে।’নিরব জানালেন, এখন নাচের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।অনন্য মামুন জানান, আগামী এপ্রিল মাসে সুইডেনে ছবিটির শুটিং হবে। এর পর হবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।