চলচ্চিত্রে আলিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে আলিশা ছিলেন বিজ্ঞাপনচিত্রের মডেল। কাজ করেছেন রিয়াজ আর ইমনের সঙ্গে। পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন, অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এবার তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম ভুল যদি হয়। পরিচালক চাষী নজরুল ইসলাম। আলিশা জানান, ১২ মার্চ সাভারে ছবিটির মহরত হয়। এর পর থেকে সেখানেই শুটিং হচ্ছে। ছবিতে তাঁর সঙ্গে আছেন ইমন ও সম্রাট।আলিশা বলেন, ‘এর আগে আমি ৬৯ পাতলা খান লেন ছবিতে অভিনয় করেছিলাম অতিথি চরিত্রে। এবার মূল চরিত্রে অভিনয় করছি। তা-ও আবার দুজন জনপ্রিয় নায়কের সঙ্গে। সুযোগটি আমি ইতিবাচকভাবে কাজে লাগাতে চাচ্ছি।’আলিশা জানান, এখন আর কোনো নাটকে অভিনয় কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করছেন না তিনি। পুরো মনোযোগ দিচ্ছেন শুধু চলচ্চিত্রে।