চলচ্চিত্রে ইবরার টিপুর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপুর সহধর্মিনী মিথিলা ইবরার টুকটাক গান করেন। মাঝেমধ্যে গান লেখেনও। শখের বশে অবশ্য বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে কখনো চলচ্চিত্রে অভিনয় করেননি মিথিলা ইবরার। এবার সে কাজটি করলেন তিনি। স্বপন চৌধুরী পরিচালিত ইমপ্রেসের চলচ্চিত্র ‘লালটিপ’-এ অভিনয় করেছেন তিনি। এখানে তাঁকে কুসুম শিকদারের ভাবীর চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে মিথিলা ইবরার জানান, ‘আমার প্রথম টিভি নাটক হচ্ছে অরুণা বিশ্বাসের ‘জননী’, তা-ও ২০০৫ সালে। এরপর আরও ১০টি নাটকে কাজ করেছি। বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনেও অংশ নিয়েছি। টিভি নাটক এবং বিজ্ঞাপনে কাজ করলেও চলচ্চিত্রের অভিনয় নিয়ে একটা অতৃপ্তি ছিল। ‘লালটিপ’-এ কাজ করে এ ব্যাপারে অতৃপ্তিটা ঘুচলো। চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাটা অসাধারণ। শুটিংয়ের সময় সবাই এত সহযোগিতা করেছে যে মনেই হয়নি চলচ্চিত্রের শুটিং করছি।’ তিনি আরও জানান, ভালো মানের গল্প হলে চলচ্চিত্রে নিয়মিত হতে তাঁর আপত্তি নেই। ইমপ্রেস প্রযোজিত ও স্বপন চৌধুরী পরিচালিত ‘লালটিপ’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন ও কুসুম শিকদার।