চলচ্চিত্রে উপযুক্ত নন লতা মঙ্গেশকর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দশকের সংগীতজীবনে সহস্রাধিক চলচ্চিত্রে গান গাওয়ার পর নিজেকে এখন আর চলচ্চিত্রের জন্য উপযুক্ত মনে করছেন না লতা মঙ্গেশকর। ‘দীননাথ মঙ্গেশকর পুরস্কার’ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লতা বলেন, ‘এখন চলচ্চিত্র অনেক বদলে গেছে। এটা ভালো না, তা বলছি না। কিন্তু আমি এ ধরনের চলচ্চিত্রের জন্য উপযুক্ত নই। এখনকার কোনো ছবিতে যদি গান গাই, আমার মনে হয় না তা সুন্দরভাবে গাইতে পারব।’ ১৩ বছর বয়স থেকে চলচ্চিত্রে তাঁর গান গাওয়া শুরু। অভিনয়ও করেছেন কয়েকটি ছবিতে। তবে তা মোটেও তাঁর ভালো লাগেনি। লতা বলেন, ‘সাত-আটটি ছবিতে অভিনয় করেছি। কিন্তু এ কাজ মোটেও উপভোগ করিনি। আর সেই সময়ে আমার করার আর কিছু ছিল না।’ আইএএনএস।