চলচ্চিত্রে কাওসার আহমেদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ফিচার পাতা ‘ছুটির দিনে’র রাশিচক্রে নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ পদ্ধতি প্রয়োগ করে জনপ্রিয় হওয়া কাওসার আহমেদ চৌধুরী অনিয়মিতভাবে গান লেখা এবং নাটকে অভিনয়ের কাজ করেছেন। গান লেখা ও নাটকে অভিনয়ের পর তিনি এবার চলচ্চিত্রেও অভিনয় করলেন।গতকালই রাফায়েল আহসান পরিচালিত ডিজিটাল চলচ্চিত্র ‘৬৯ পাতলা খান লেন’-এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের খাতায় নাম লেখালেন তিনি। পরিচালক সূত্রে জানা গেছে, জনাব কাওসার ছবিটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। গতকাল পুরান ঢাকায় ছবিটির শুটিংয়ে তিনি অংশ নিয়েছেন নায়ক ফেরদৌসের বিপরীতে। ছবিতে ফেরদৌস বাস্তবতার কষাঘাতে একজন হতাশাগ্রস্ত যুবক। তাঁরই জীবনে আধ্যাত্মিক পুরুষ হিসেবে আবির্ভাব হন কাওসার আহমেদ চৌধুরী। তিনি ফেরদৌসকে একটি আধ্যাত্মিক ঘড়ি উপহার দেন। যেটি দিয়ে ফেরদৌসের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে ম্যাজিক ঘড়িটার অপব্যবহার হচ্ছে। আর তখনই ঘটতে থাকবে ভিন্ন ঘটনা। অভিনয় প্রসঙ্গে কাওসার আহমেদ চৌধুরী বলেন, ‘গত শতকের সত্তরের দশকে ঋত্বিক ঘটকের ছবিতে অভিনয় করার কথা থাকলেও হয়ে ওঠেনি। পরে আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। শেষে কীভাবে যেন ৬৯ পাতলা খান লেনে অভিনয় করা হলো। ছবির গল্প আমার খুব ভালো লেগেছে। এখানে আমাকে নিজ পরিচয়ে উপস্থাপন করা হয়েছে। তা ছাড়া পরিচালক রাফায়েলকে চিন্তা-চেতনা অনেক বেশি আধুনিক মনে হয়েছে।’