চলচ্চিত্রে কাজ শুরু করছেন মিমো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মুখ খোঁজার জন্য আয়োজিত সুপারহিরো সুপারহিরোইন প্রতিযোগিতায় সুপারহিরোইন হয়েছিলেন মিমো। এ প্রতিযোগিতার পরপরই কিং খান ও ডন নামে দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। ছবি দুটির শুটিং এখনো শুরু হয়নি। এরই মধ্যে মিমো চুক্তিবদ্ধ হয়েছেন যেয়ো না সাথী ছবিতে। এটি পরিচালনা করবেন বদিউল আলম। মিমো বলেন, ‘তিনটি ছবির মধ্যে যেয়ো না সাথীর শুটিং শুরু হচ্ছে আগে। সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করব। আশা করছি, অন্য দুটি ছবির কাজও এ বছরের শেষ দিকে শুরু হবে।’