চলচ্চিত্রে কিশোরের দুই ছেলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম বাংলা ছবিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন কিশোর কুমারের দুই ছেলে অমিত কুমার ও সুমিত কুমার। বাংলা ছবির গানে অমিত কুমার খুব পরিচিত নাম। তবে সুমিত কুমার এবারই বাংলা ছবির গানে কণ্ঠ দিলেন। ছবির নাম হূদয়ে লেখ নাম। এটি পরিচালনা করছেন দয়াল আচার্য। ছবিতে নায়কের ভূমিকায় রয়েছেন জয় মুখোপাধ্যায়। আরও অভিনয় করছেন বিপ্লব চট্টোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়। এরই মধ্যে মুম্বাইয়ের একটি স্টুডিওতে দুই ভাইয়ের গানটি ধারণ করা হয়।