চলচ্চিত্রে গানের সুর করলেন দোদুল আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনেক যত্ন নিয়ে এবারই প্রথম চলচ্চিত্রের জন্য কিছু গানের সুর করেছি।’ বলেন রবীন্দ্রসংগীতশিল্পী দোদুল আহমেদ। তিনি রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীতশিল্পী। এই দুই ধারার গান গাওয়ার পাশাপাশি তিনি আধুনিক গানেও সুর করেছেন। কিন্তু চলচ্চিত্রের গানে এত দিন সুর করা হয়নি। দোদুল আহমেদ জানান, এবার তিনি এ কে এম ফিরোজ পরিচালিত প্রেম বিষাদ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। দোদুল আহমেদ বললেন, ‘চলচ্চিত্রের গানের সুর করার ক্ষেত্রে সাধারণত নির্মাতাদের কাছ থেকে তেমন স্বাধীনতা পাওয়া যায় না। এবার সে স্বাধীনতা পেয়েছি বলেই নিজের ইচ্ছেমতো কিছু ভালো সুর তৈরি করেছি।’