চলচ্চিত্রে জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ প্রতিযোগিতার জামিল এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। একটি নয়, প্রায় একই সঙ্গে দুটি চলচ্চিত্রে—কমল সরকার ও রাজীব সরকারের লাভ টোয়েন্টি ওয়ান এবং পি এ কাজলের চোখের দেখা। দুটির মধ্যে একটির শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে, অন্যটির আগামী মার্চে। জামিল জানান, এরই মধ্যে চলচ্চিত্র দুটির নির্মাতাদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে।জামিল বলেন, ‘“মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬” প্রতিযোগিতায় যখন অংশ নিয়েছিলাম, তখনই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখি। এবার তা বাস্তব রূপ পাচ্ছে—এই অনুভূতি বলে বোঝানো যাবে না।’সম্প্রতি ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ প্রতিযোগিতার জামিল, ইশতিয়াক ও সজল একটি নাটকে অভিনয় করেছেন। নাম শুঁটকির স্যুপ বেগুনের জুস। পরিচালক অনন্য ইমন। নাটকটিতে তাঁদের সঙ্গে অভিনয় করেছেন প্রভা।