চলচ্চিত্রে জুটি হলেন প্রকাশ ও ঈশানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ছেলে মুস্তফা প্রকাশ প্রথম অভিনয় করেন কলকাতার ছবি নটবর নটআউট-এ। তাঁর সহশিল্পী ছিলেন রাইমা সেন। এবার প্রকাশ অভিনয় করবেন ঢাকার ছবিতে। নাম তোমায় দিলাম পৃথিবী। এ ছবিতে প্রকাশের সঙ্গে অভিনয় করবেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ ঈশানা। এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন তন্ময় তানসেন। প্রকাশ বলেন, ‘দেশের ছবিতে অভিনয়ের ইচ্ছে ছিল। সুযোগ পেলাম। খুব ভালো লাগছে।’ঈশানা বলেন, ‘এর আগেও একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছিল। কিন্তু তা হয়নি। গত সোমবার তোমায় দিলাম পৃথিবী চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। দারুণ লাগছে।’ রাঙ্গামাটিতে ছবিটির শুটিং শুরু হবে ২০ মে।