চলচ্চিত্রে তাপস পালের মেয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা তাপস পালের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন মেয়ে সোহিনী। ছবিতেও তাঁদের সম্পর্ক বাবা ও মেয়ে। আর ছবির নাম ওগো বিদেশিনী।সোহিনী পড়াশোনা করেছেন মাঙ্গালোরে। তিনি জানালেন, এরই মধ্যে তাঁর পড়াশোনা শেষ হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। কিন্তু বাবার কড়া আদেশ, আগে পড়াশোনা শেষ করতে হবে, তারপর...। হলোও তা-ই। শেষ পর্যন্ত মেয়ে বাবার ইচ্ছাই পূরণ করেছেন। এবার আর বাধা নেই। মাঙ্গালোর থেকে ফিরে এসেই কাজ শুরু করেছেন চলচ্চিত্রে। ছবিটির শুটিং হচ্ছে উত্তরবঙ্গে।