চলচ্চিত্রে তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী তাহসান এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। নাম টু বি কন্টিনিউড...। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার ফাহমি। তিনি জানালেন, আজ বুধবার থেকে পাবনা শহরে ছবিটির শুটিং শুরু হচ্ছে। তাহসান এর আগে টিভির দুটি নাটকে অভিনয় করেছিলেন। নাম অফ বিট ও মধুরেণ সমাপয়েৎ। হঠাৎ চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হলেন কেন? তাহসান বললেন, ‘এটা চলচ্চিত্র নাকি নাটক—আমি কিন্তু কিছুই জানি না। শুধু জানি, ফাহমির সঙ্গে একটা কাজ করব। কারণ, ফাহমির ওপর আমার যথেষ্ট আস্থা আছে। তিনি একটা স্ক্রিপ্ট দিয়েছিলেন, পড়ে ভালো লেগেছে। সম্প্রতি ক্লোজআপের “আমাদের ভালোবাসার গল্প” শিরোনামে একটা কাজ করেছিলাম। ওটা খুব ভালো কাজ হয়েছিল। তাই ফাহমির সঙ্গে আবারও কাজ করতে রাজি হয়েছি।’টু বি কন্টিনিউড... ছবির মহরত হয় গত বছরের অক্টোবর মাসে। কিন্তু ছবির কাজ শুরু হচ্ছে আজ। ফাহমি বললেন, ‘আমি যে ক্যামেরা ব্যবহার করব, তা অন্য একটি ছবির কাজে এত দিন ব্যস্ত ছিল। তা ছাড়া আরও কিছু কারিগরি সমস্যা ছিল। সব মিলিয়েই একটু দেরি হয়ে গেল। এবার শুরু করছি।’ছবির কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন ইফতেখার ফাহমি। প্রযোজনা করছে ইমপ্রেস।