চলচ্চিত্রে তিন্নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পর্দার তারকা তিন্নি এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। তাঁর প্রথম ছবি টু বি কন্টিনিউড পরিচালনা করবেন ইফতেখার ফাহমি। গতকাল পরিচালক তিন্নির অভিনয়ের খবরটি নিশ্চিত করেছেন। ফাহমি জানিয়েছেন, বেসরকারি অফিসে চাকরি করে মেয়েটি। সেখানে চাকরিপ্রার্থী এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়; ঘটনাচক্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ছেলেটি একসময় নিরুদ্দেশ হয়ে যায়। এই মেয়েটির চরিত্রেই কাজ করবেন তিন্নি। ফাহমি জানিয়েছেন, এখন ছবির গান রেকর্ডিংয়ের কাজ চলছে। এর পরই শুরু হবে ছবির শুটিং। এটি তৈরি হবে ডিজিটাল চলচ্চিত্র হিসেবে।