চলচ্চিত্রে নায়ক পার্থ নায়িকা আনুশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চলচ্চিত্রে অভিনয় করবেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। ছবির নাম এই মুহূর্তে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। আর এই ছবিতে পার্থর বিপরীতে অভিনয় করবেন আনুশা। পার্থ বলেন, ‘ছবিতে আনুশার সঙ্গে সম্পর্কটা কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না। এটা একটা ব্যাখ্যাতীত সম্পর্ক। সরাসরি প্রেমও বলা যাবে না, আবার প্রেমের বাইরেও না।’আনুশা বললেন, ‘আমি এবার এ-লেভেল পরীক্ষা দেব। পরীক্ষার আগে ছবির অল্প কিছু কাজ করব, তবে পরীক্ষার পর পুরোপুরি মন দেব।’আনুশা এর আগে একই পরিচালকের দুলছে পেন্ডুলাম ও তিতীর্ষু নাটকে অভিনয় করেছেন।পার্থ আগেই জানিয়েছেন, এই মুহূর্তে ছবিতে অভিনয় করবেন সোলসের সদস্যরা। আর তা সোলস নামেই। তিনি বললেন, ‘ছবিতে সোলসের একটি বড় ভূমিকা থাকছে। আর এবারই প্রথম চলচ্চিত্রে আমরা সবাই একসঙ্গে গান করব, অভিনয় করব।’উজ্জ্বল জানান, ছবিটির শুটিং শুরু হবে আগামী বছরের এপ্রিল মাসে।