চলচ্চিত্রে মহাশ্বেতা দেবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিন রাজ্যের উপজাতি নিয়ে তাঁর লেখা তিনটি গল্প অবলম্বনে তৈরি হলো উল্লাস ছবিটি। রাজ্য তিনটি হলো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গের শবর, উড়িষ্যার নিষাদ আর মহারাষ্ট্রের কারকু উপজাতিদের আশা আকাঙ্ক্ষাকে রূপ দেওয়া হয়েছে এই চলচ্চিত্রে। মহাশ্বেতা দেবী শবর উপজাতিদের আকাঙ্ক্ষা পূরণের দেবী বাসুলি দেবীর চরিত্রে অভিনয় করেছেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে গতকাল শুক্রবার নন্দন ৩ প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী হলো।ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ঈশ্বর চক্রবর্তী। ছবিতে আরও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ডলি বসু, শঙ্কর চক্রবর্তী, ভদ্রা বসু প্রমুখ।