চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৬ সালে এ দেশের চলচ্চিত্রের যাত্রা শুরুর মাত্র ১৬ বছর পর স্বাধীনতাযুদ্ধ ও একটি স্বাধীন রাষ্ট্র পেয়ে যান চলচ্চিত্রনির্মাতারা। স্বাধীনতাযুদ্ধে নির্যাতিত মানুষের প্রতিরোধ, সংগ্রাম, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের মতো একটি বিশাল ক্যানভাস একেবারেই হাতের কাছে পেয়েছেন তাঁরা। দেশের স্বাধীনতাসংগ্রাম, সফলতা—সবকিছু চলচ্চিত্রে ধারণ করার বিষয়বস্তু ছিল একাত্তরের পটভূমি। কিন্তু মুক্তিযুদ্ধের সংগ্রাম, রক্তক্ষয়ী সংঘর্ষ, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ নিয়ে বিশাল পরিসরে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আমাদের দেশে খুব কমই হয়েছে। তার পরও আমাদের দেশের নির্মাতারা তাঁদের মেধা ও সামর্থ্যের মধ্যে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন। নির্মিত ছবিগুলো ছিল সরাসরি মুক্তিযুদ্ধভিত্তিক, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপট বা যুদ্ধোত্তর সমাজ ও মুক্তিযুদ্ধের আংশিক ঘটনাবলি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র। আশার কথা, প্রতিবছর কোনো না কোনো ফরম্যাটে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এরই মধ্যে নির্মাতা চাষী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, খান আতাউর রহমান, তানভীর মোকাম্মেল, নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ একাধিক মুক্তিযুদ্ধভিত্তিক ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবি নির্মাণ করেছেন। এখানে আমাদের দেশের ও বিদেশি নির্মাতাদের নির্মিত মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্রের নাম একে একে বলে যাচ্ছি।