চলচ্চিত্রে রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারস ৬’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আবু হেনা রনি এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম পদ্মপাতার জল। পরিচালনা করছেন তন্ময় তানসেন। এরই মধ্যে এফডিসিতে রনি তাঁর প্রথম ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। রনি বলেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ থেকে স্নাতকোত্তর করেছি। ইচ্ছা ছিল অভিনয় করার। বন্ধুদের উৎসাহে মীরাক্কেলে নাম লিখিয়েছিলাম। মীরাক্কেলে চ্যাম্পিয়ন হওয়ার পর উপস্থাপনা এবং টিভি নাটকে অভিনয় করেছি। এবার অভিনয় করছি চলচ্চিত্রে।’প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রনি বলেন, ‘প্রথম দিন প্রথম শট দেওয়ার সময় কিছুটা ভয় কাজ করেছিল। পরে অবশ্য সবার সহযোগিতায় ভয় দূর হয়ে যায়।’