চলচ্চিত্রে রবীন্দ্রনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রবীন্দ্রসাহিত্য যত না বর্ণনাধর্মী, তার চেয়ে বেশি মননধর্মী। সেই মনন যথাযথ চলচ্চিত্র ভাষায় উপস্থাপন করা একটি দুরূহ কাজ। সেই কাজটি সবচেয়ে সফলভাবে করেছেন সত্যজিৎ রায়। সেটা যেমন গুণগত মানের দিক থেকে, তেমনি সংখ্যার দিক থেকেও।’‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মূল প্রবন্ধে এ কথা বলেন চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এর আয়োজন করে ঢাকা আর্ট সেন্টার। সেন্টারের নিজস্ব মিলনায়তনের এ অনুষ্ঠানে বক্তব্য দেন মইনুদ্দীন খালেদ ও মানজারে হাসিন।আলোচনার পাশাপাশি প্রজেক্টরে রবীন্দ্রনাথের কাহিনি নিয়ে নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের অংশ দেখানো হয়।