চলচ্চিত্রে রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি
রুহি

নাটকের পর র‌্যাম্প মডেল রুহি আবারও অভিনয় করছেন চলচ্চিত্রে। ছবির নাম মায়ানগর। পরিচালক ইসমত আরা।
গতকাল বৃহস্পতিবার রুহি গুলশানের নিকেতনে ছবির শুটিংয়ে অংশ নেন। রুহি বলেন, ‘মায়ানগর ছবির শুটিং বেশ উপভোগ করছি। ছবির গল্পটি চমৎকার। এর বেশি আপাতত আর কিছু বলা ঠিক হবে না।’ নির্মাতা সূত্রে জানা গেছে, মায়ানগর ছবিতে রুহি দেশের একজন প্রথম সারির র‌্যাম্প মডেল ও প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে রুহি নিপুণকে প্রশিক্ষণ দেন। নিপুণ বস্তিতে থাকেন। একদিন এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই আলোকচিত্রী নিপুণকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নিপুণকে তিনি নিয়ে যান রুহীর কাছে। রুহী তাঁকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। একসময় নিপুণ দেশের জনপ্রিয় মডেল হিসেবে প্রতিষ্ঠা পান।

মায়ানগর রুহির দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবির নাম সংগ্রাম।

রুহি জানান, সামনে কলকাতায় গ্ল্যামার ছবির কাজ করবেন তিনি। এই ছবিতে রুহির বিপরীতে অভিনয় করবেন পরমব্রত।